1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ শুক্রবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ১৩৩ Time View

চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ নতুন কমিটির শপথ গ্রহণ আগামীকাল ১২ মে, শুক্রবার। বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে শপথ গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর জানিয়েছেন, ‘আজ বৃহস্পতিবার (১১ মে) গত ৫ মে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এরপর আগামীকাল বিজয়ীদের শপথ পাঠ করানো হবে।’

এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে নির্বাচনে ৫৭ জন প্রার্থী নিয়ে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে ওমর সানী-অমিত হাসান প্যানেল থেকে জয়ী হয়েছেন সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ কমল আর কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জেসমিন, ফেরদৌস, মৌসুমীসহ মোট পাঁচজন। অন্যদিকে, ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল থেকে শুধু কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নাসরিন জয়লাভ করেন। বাকি সব কটি পদেই জয়লাভ করেছে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৬২৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫৫৮ জন। চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাসে এই প্রথমবার এত বেশিসংখ্যক ভোটার ভোট দিয়ে তাদের নেতৃত্ব বাছাই করতে রায় দিয়েছেন।

নতুন কমিটির সদস্যরা হলেন- সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি রিয়াজ ও নাদের খান, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক সুব্রত, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক মামনুন ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ কমল, কার্যনির্বাহী পরিষদের সদস্য অঞ্জনা, পপি, পূর্ণিমা, ফেরদৌস, মৌসুমী, আলীরাজ, সাইমন সাদিক, জেসমিন, নাসরিন, রোজিনা ও নানা শাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ