1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হবিগঞ্জে বজ্রপাতে নিহত ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ১৩১ Time View

হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এতে একজন আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলার বিভিন্ন স্থানে প্রচণ্ড ঝড় হয়। এ সময় বজ্রপাতে বানিয়াচং উপজেলার বাঘহাতা গ্রামের মধু মিয়া (৪৫) ঘটনাস্থলেই মারা যান।

একই উপজেলার হলদারপুর গ্রামের আনহার আলী (১৮), নবীগঞ্জ উপজেলার রামগঞ্জ গ্রামের কিম্মত আলী (৫২) ও ওয়ালিদুর রহমান আহত হন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে আনহার আলী ও কিম্মত আলীকে মৃত ঘোষণা করেন ডাক্তার। আহত ওয়ালিদুর রহমানকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, কাগাপাশা ইউপি চেয়ারম্যান তাকে জানিয়েছেন বাঘহাতা গ্রামে একজন মারা গেছে।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাশ অপর দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ