1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম দিন পাকিস্তানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ৯৫ Time View

টেস্ট ক্রিকেটে অনেক প্রাপ্তির সঙ্গে বড়সড় একটি অতৃপ্তি হল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে পাকিস্তানের সিরিজ না জেতা। আগের ম্যাচে সুযোগ ছিল টেস্ট সিরিজ নিজেদের করে নেওয়ার। তবে ক্যারিবীয় বোলারদের তাণ্ডবে তা হয়নি।

এদিকে এ সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন পাকিস্তনের দুই কিংবদন্তী ইউনিস খান ও মিসবাহ উল হক। আর এই দুই তারকাকে সিরিজ জয়ের স্বাদ দিয়েই বিদায় জানাতে মরিয়া পাকিস্তান। আর তাই সিরিজের তৃতীয় ম্যাচে জয়ের কোন বিকল্প নেই। আর সেই লক্ষ্যে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে সফরকারী দল। দিন শেষে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৬৯ রান। আজহার আলী ৮৫ আর শেষ ম্যাচ খেলতে নামা ইউনিস খান ১০ রান নিয়ে অপরাজিত আছেন।

ডমিনিকার উইন্ডসর পার্কে বৃষ্টির জন্য কিছুটা দেরিতে ম্যাচ শুরু হয়। আর টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ১৯ রানেই সাজঘরে ফিরেন শান মাহমুদ। দ্বিতীয় উইকেটে বাবব আজমকে সঙ্গে নিয়ে ১২০ রানের জুটি গড়েন আজহার আলী। বিরতির পর আবারও বৃষ্টির বাগড়ায় আবারও খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি শেষে খেলা শুরু হলে ব্যক্তিগত ৫৫ রানে সাজঘরে ফিরে যান বাবর আজম।

শেষ দিকে আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে পাকিস্তান। আজহার আলী ৮৫ আর শেষ ম্যাচ খেলতে নামা ইউনিস খান ১০ রান নিয়ে অপরাজিত আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ