1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

শপথ নিলেন মুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০১৭
  • ১২৭ Time View

শপথ নিয়েছেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জে ইন। আগাম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে শপথ গ্রহণ করলেন তিনি। প্রেসিডেন্ট মুন জানিয়েছেন, তিনি এই পরিস্থিতিতেই উত্তর কোরিয়ায় সফর করতে চান।

৬৪ বছর বয়সী এই মানবাধিকার আইনজীবী তার উদার মতামতের জন্য বেশ পরিচিত। উত্তর কোরিয়ার বিভিন্ন কর্মকাণ্ডকে কেন্দ্র করে কোরীয় দ্বীপে উত্তেজনা বিরাজ করছে।

দু’দেশের মধ্যে সম্পর্কেরও অবনতি ঘটেছে। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েন উত্তর কোরিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিল। কিন্তু মুন উত্তর কোরিয়ার সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে চান। তিনি দু’দেশের মধ্যে যোগাযোগও বাড়াতে চান।

sworn

এর আগে দুর্নীতি কেলেঙ্কারিতে দেশের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে পদত্যাগ করতে হয়েছে। শুধু তাই নয় দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েনও দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে অভিশংসিত হয়ে পদত্যাগ করতে বাধ্য হন। এসব ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া। এছাড়া উত্তর কোরিয়ার চাপতো আছেই।

এমন পরিস্থিতি সামাল দিয়ে দেশকে ঐক্যবদ্ধ করতে চান মুন। সিওলে ১৯তম প্রেসিডেন্ট হিসেবে দেশের ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনে শপথ গ্রহণ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ