1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

ঢাকায় এবিইউ গণমাধ্যম সম্মেলন শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০১৭
  • ৭৭ Time View

‘সবার জন্য তথ্য, জীবন বাঁচাতে গণমাধ্যম’ প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো ঢাকায় শুরু হলো ‘এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের’ (এবিইউ) তৃতীয় সম্মেলন।

বুধবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।

এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এবিইউয়ের সেক্রেটারি জেনারেল জাভেদ মুত্তাগী, তথ্যসচিব গোলাম মরতুজা আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ টেলিভিশন ও বেতার যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। তিনদিনের এ সম্মেলন চলবে ১২ মে পর্যন্ত।
জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে গণমাধ্যম কী ভূমিকা রাখতে পারে সে করণীয় ঠিক করতে বিশ্বের ১৭টি দেশের ৩০০ গণমাধ্যম কর্মী, ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত অর্ধশতাধিক পরিবেশবিদ, গণমাধ্যম বিশেষজ্ঞ, সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে দেশীয় অংশগ্রহণকারীদের সমন্বয়ে অধিবেশন হবে। অধিবেশন শেষে ঢাকা ঘোষণা প্রণয়ন করে তা মেক্সিকোর কানকুনে আসন্ন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক বিশ্ব সম্মেলনে এজেন্ডাভুক্তির জন্য পাঠানো হবে।

এছাড়া সম্মেলনের তৃতীয় দিন সদরঘাট থেকে নদী ভ্রমণে বের হবেন বিদেশি অতিথিরা।

তথ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এ সম্মেলন দেশের গণমাধ্যমের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে এ সম্মেলনের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
এ সময় জলবায়ু

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ