1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

৫৭ ধারা বাতিল করে নতুন আইন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০১৭
  • ১০৩ Time View

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করে নতুন আইন সৃষ্টি করা হচ্ছে। নতুন আইনে যাতে করে কাউকে অহেতুক হয়রানী করা না হয় সে ব্যবস্থা রাখা হবে।

মন্ত্রী রবিবার সকালে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের এমপি মাহবুবু আলী, মহিলা এমপি কেয়া চৌধুরী, জেলা প্রশাসক সাবিন আলম, জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আফিল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শামছুর রহমান ভূইয়া, প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক প্রমুখ।

পরে আইনমন্ত্রী জেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশ এবং দুপুরে জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ