1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০১৭
  • ১৫২ Time View

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এলোপাথারি গুলি বর্ষণ করেছে। এসময় গুলিবিদ্ধ রসুল মিয়া (৩১) নামের এক বাংলাদেশিকে টেনে হেচড়ে নিয়ে গেছে বিএসএফ।

রোববার ভোর রাতে বুড়িহাট সীমান্তে একদল গরু ব্যবসায়ী গরু আনতে গেলে তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে বিএসএফ।

এসময় গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে রসুল মিয়া নামের ওই বাংলাদেশিকে টেনে হেচড়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রসুল মিয়া কালিগঞ্জ উপজেলার সেবকদাশ গ্রামের হযরত আলীর ছেলে।

বিজিবি সূত্র জানান, রোববার ভোরে উপজেলার বুড়িরহাট সীমান্তের মেইন পিলার ৯১৫-এর ৫ নম্বর সাব পিলার সংলগ্ন সীমান্তের কাছে রসুলসহ ১০/১২ জন গরু ব্যবসায়ী ভারতের ওপারে গরু আনতে গেলে ভারতীয় ১০০-সাউদ চামটা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া গুলি ছোড়েন। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রসুল। এ ঘটনায় বিজিবি পতাকা বৈঠকের আহ্বান করলেও বিএসএফ সাড়া দেয়নি বলে জানা গেছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ