1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

শাহজালালে ১৯ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০১৭
  • ৫৮ Time View

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ৭২৪ কার্টুন সিগারেট জব্দ করেছে বিমানবন্দর কাস্টম হাউজ প্রিভেনটিভ টিম।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এসব সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার এ এইচ এম আহসানুল কবীর।

তিনি জানান, আখতার হোসেন এবং ওমর ফারুক নামে দুই যাত্রী এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে রাত সাড়ে ৩টায় এবং জামাল উদ্দিন নামে অপর এক যাত্রী রাত ৩টা ৪০ মিনিটে কুয়েত এয়ারওয়েজের বিমানে শাহজালালে অবতরণ করেন।

পরে বিমানবন্দর গ্রিন চ্যানেল অতিক্রমকালে কাস্টম হাউজের প্রিভেনটিভ দলের সদস্যরা তাদের ব্যাগেজ স্ক্যান করলে সিগারেটের অস্তিত্ব পায়।

পরবর্তীতে তাদের ব্যাগেজ তল্লাশি করে ৭২৪ কার্টুন মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ