1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

আজই চূড়ান্ত হচ্ছে টাইগারদের টিম স্পন্সর?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ১০৬ Time View

কে হচ্ছে জাতীয় দলের নতুন টিম স্পন্সর? পুরনো স্পন্সর রবিকে টপকে প্রাণ গ্রুপ সে জায়গা নিতে পারবে? না রবিই শোভা পাবে মাশরাফিদের বুকে। তার উত্তর মিলবে আজই। আজ (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় টিম স্পন্সরশিপের টেন্ডার জমার শেষ তারিখ। আর এরপরই জানা যাবে কে হচ্ছে মাশরাফি-মুশফিক-সাকিবদের নতুন স্পন্সর।

বাংলাদেশ জাতীয় দলের টিম স্পন্সরশিপ স্বত্ব কেনায় আগ্রহ দেখিয়েছিল প্রাণ, রবি, গ্রামীণফোন, মেঘনা গ্রুপের ব্র্যান্ড ফ্রেশ ও বিকাশ আগ্রহ দেখিয়েছিল। বিসিবির ফ্লোর প্রাইস ৬০ কোটি টাকা। তবে গ্রামীণফোন, মেঘনা গ্রুপের ব্র্যান্ড ফ্রেশ ও বিকাশের আর্থিক শর্ত শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হয়নি।

বোর্ডের কোনো কর্তা টাকার অংক নির্দিষ্ট করে না বললেও নাম প্রকাশে অনিচ্ছুক ক’জন শীর্ষ কর্তার ধারণা টিম স্পন্সরশিপ ৬৫ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ভেতরের খবর, প্রাণ গ্রুপ বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হবার দৌড়ে এগিয়ে। যদিও বর্তমান স্পন্সর রবিও আছে টিম স্পন্সরের দৌড়ে। যতদূর জানা গেছে, নতুনের বার্তা নিয়ে দেশ ও দেশের বাইরে আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ কর্পোরেট হাউজ প্রাণ ক্রিকেট দলের স্পন্সর হতে আগ্রহী।

দেখা যাক, প্রাণ আর রবির কোন করপোরেট হাউজ কত দরে টিম বাংলাদেশের নতুন স্পন্সরশিপ স্বত্ব কিনে নেয়! আগামী জুন থেকে পরবর্তী দুই বছর মানে ২০১৯-এর বিশ্বকাপ পর্যন্ত টিম বাংলাদেশের টাইটেল স্পন্সর হয় কোন কর্পোরেট হাউজের কোন ব্র্যান্ড?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ