1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

অবসাদে ভুগছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী : হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ৭৯ Time View

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী স্যামডেচ টেকো হান সেন বৃহস্পতিবার বলেছেন, অবসাদজনিত ক্লান্তির কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাই সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি তার ফেইসবুকে লিখেন, ‘প্রচ- ক্লান্তির কারণে আমি অসুস্থ হয়ে পড়ি। আমি দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করাই ও চিকিৎসকদের শরণাপন্ন হই।’
খবর সিনহুয়া’র।
৬৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী আরো বলেন, ৩ মে বিকেল থেকে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ৭মে রোববার তিনি দেশে ফিরবেন।
তিনি আরো জানান, তিনি সশস্ত্র বাহিনী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত বাতিল করেছেন। এছাড়াও এ সময়ে তিনি ফ্রান্স, ভারত ও জাপানের অতিথিদের সঙ্গে বৈঠক বাতিল করেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৭ হাজারের বেশি মানুষ তার সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ