1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

নিউ মার্কেটের ফুটপাত ফাঁকা, ভেতরেও নেই ক্রেতা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০১৭
  • ৯৬ Time View

রাজধানীর নিউ মার্কেটের ফুটপাত ফাঁকা, ভেতরেও তেমন ক্রেতা সমাগম নেই। বুধবারের অভিযানে নিউমার্কেট ও আশপাশের এলাকার ফুটপাতে এমন দৃশ্যই দেখা গেলো।

সাধারণ জনগণের হাঁটাচলায় ব্যাঘাত ঘটানোর কারণে প্রায় ৪শ’ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বাকিদের স্বেচ্ছায় সরে যাওয়ার জন্য সাত দিনের সময় দেয়া হয়েছিল। আলটিমেটাম শেষে বুধবার সকালে নিউ মার্কেট এলাকায় গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। ফুটপাত, ওভারব্রিজ কিংবা রাস্তায় চোখে পড়েনি কোনো ভ্রাম্যমাণ দোকান।

সরেজমিনে গাউছিয়া থেকে নিউমার্কেট এলাকা ঘুরে ফুটপাত ও সড়কে অবাধে মানুষের চলাচল চোখে পড়েছে। কয়েকটি ভ্রাম্যমাণ দোকান মার্কেটের সীমানার ভেতরে অস্থায়ীভাবে বসেছে।

গাউছিয়া-নিউমার্কেট সড়কের ফুটপাত ও ওভারব্রিজটিও খালি দেখা গেছে। ভ্রাম্যমাণ দোকান না থাকলেও ২-১ জন হকারকে নানা পণ্য বিক্রি করতেও দেখা গেছে।

footpath

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতদিনের সময় শেষ হয়ে যাওয়ার কারণে সোমবার থেকেই একে একে বন্ধ হতে শুরু করেছিল নিউ মার্কেটের ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানগুলো।

ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, দোকান বসাতে পারিনি, তবুও দেখতে এসেছি কোনো সুযোগ আছে কিনা।

ফুটপাতের দোকান বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিউ মার্কেটের ভেতরের ব্যবসায়ীরা।

মামুন-রতন এমব্রয়ডারির স্বত্ত্বাধিকারী রতন নামে এক ব্যবসায়ী জাগো নিউজকে বলেন, আমাদের মার্কেটের চেয়ে ফুটপাতে প্রতিদিন অনেক বেশি কাস্টমার আসতেন। তারা ফুটপাত থেকে কেনাকাটার পর মার্কেটে ঢুকে কেনাকাটা করতেন। তবে সুলভ মূল্যের দোকানগুলো বন্ধ থাকার কারণে লোকসমাগম অনেক কমে গেছে। কাস্টমার নাই বললেই চলে।

footpath

মো. এনামুল নামে আরেক ব্যবসায়ী জানায়, তারা মার্কেট কর্তৃপক্ষ, পুলিশ ও লাইনম্যানদের মোটা অংকের এককালীন ও

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ