1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

নারায়ণগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে নছিমনচালক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০১৭
  • ১০৭ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাতদের ছুরিকাঘাতে ডালিম (৪০) নামের এক নছিমনচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই মাছ ব্যবসায়ী। বুধবার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ঝাউগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ডালিম উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের সুন্দর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ডালিম প্রতিদিনের মতো বুধবার ভোরে মাছ ব্যবসায়ীদের নিয়ে নছিমন নিয়ে ঢাকা যাচ্ছিলেন। এ সময় উপজেলার ঝাউগড়া এলাকায় আড়াইহাজার-ভূলতা সড়কে ৭/৮ জন ডাকাতদল নছিমনটির গতিরোধ করে পাঁচজন যাত্রীর কাছ থেকে টাকা ও মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় চালক বাধা দিলে ডাকাতদল তাকে ছুরিকাঘাত করে। এতে চালকসহ তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে এলাকাবাসী আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা বেগতিক হলে ডালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়। ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।

ডাকাতদের আঘাতে আহত উপজেলার চৈতনকান্দা গ্রামের জব্বরের ছেলে শাহ আলী (৩০) ও হায়েছ আলীর ছেলে শাহ আমানকে (৩৬) আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি সাখাওয়াত হোসেন আরও জানান, ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এই ব্যাপারে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ