1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

চ্যাম্পিয়ন্স লিগের আশা টিকে থাকলো লিভারপুলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ৮৮ Time View

কানের দেওয়া দুর্দান্ত এক গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডকে হারিয়েছে লিভারপুল। আর এ জয়ে লিগে শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা টিকিয়ে রেখেছে ক্লপের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ করে খেলতে থাকে সফরকারী লিভারপুল। তবে ম্যাচের ১৩ মিনিটে বড় ধাক্কা খায় সফরকারীরা। ইনজুরিতে মাঠের বাইরে চলে যান কৌটিনহো। এরপর আক্রমণ চালিয়ে খেললেও গোলের জন্য প্রথমার্ধের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় সফরকারীদের।

বিরতির ঠিক আগে দলে লিড এনে দেন কান। লুকাস লেইভার উঁচু করে বাড়ানো বল বাইসাইকেল কিকে জালে পাঠান জার্মান এই মিডফিল্ডার। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লপের শিষ্যরা।

এই জয়ে ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। নিজেদের শেষ তিনটি ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে অল রেডরা। আর এক ম্যাচ করে কম খেলা ম্যানচেস্টার সিটি ৬৬ ও ম্যানচেস্টার ইউনাইটেড ৬৫ পয়েন্ট নিয়ে আছে শেষ চারে জায়গা করে নেওয়ার লড়াইয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ