1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

শাহজালালে ৪০ স্বর্ণের বারসহ দুই নারী অাটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ৬৯ Time View

শরীরের বিশেষ স্থানে করে বিশেষভাবে লুকিয়ে স্বর্ণের ৪০টি বার নিয়ে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা খেলেন দুই নারী। তাদের আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

আটককৃতরা হলেন পতেঙ্গার গার্মেন্টস কর্মী জেসমিন আক্তার (৩৫) ও পারভীন আক্তার (২৬)। শুল্ক গোয়েন্দার একটি দল আজ শনিবার সকাল ৯টার দিকে ওই স্বর্ণের বারসহ তাদের আটক করে।

শুল্ক গোয়েন্দা সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) এনামুল হক বলেন, মাস্কাট থেকে আগত ফ্লাইটে চট্টগ্রাম হয়ে ডোমেস্টিক যাত্রী হিসেবে ঢাকায় আসছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৯টায় তাদের শরীর তল্লাশি করে শুল্ক গোয়েন্দারা। তাদের শরীরের বিশেষ স্থানে এই স্বর্ণ লুকিয়ে আনা হয়। শুল্ক গোয়েন্দা দল তাদের চ্যালেঞ্জ করলে ওই স্বর্ণ বের করে দেন তারা।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। দাম প্রায় ২ কোটি ৪০টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ