1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ : যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ১০২ Time View

যুদ্ধের শঙ্কার মধ্যেই উত্তর কোরিয়া শনিবার যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালয়েছে তা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের এক মুখপাত্র বিষয়টি জানিয়েছেন। সিএনএন।

ইউএস নেভি কমান্ডার ডেভ বেনহাম বলেছেন, ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার সীমাই পেরুতে পারেনি।

মার্কিন এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, বিশ্লেষণে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রটির মূল অংশ পুকচাং বিমানঘাঁটি থেকে মোটামুটি ৩৫ কিলোমিটার দূরে অবতরণ করেছে।

এ বিষয়ে করা এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ব্যর্থ হলেও, এ পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া চীন ও দেশটির শ্রদ্ধেয় প্রেসিডেন্টকে অসম্মান করেছেন। খারাপ!

উত্তর কোরিয়ার চালান এ পরীক্ষার নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান।

পরীক্ষা চালানোর পর দক্ষিণ কোরিয়ার মিলিটারি চিফ অব স্টাফ জানিয়েছিলেন, স্থানীয় সময় শনিবার সকালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের উত্তরে পাইংগান প্রদেশের দক্ষিণ দিক থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়।

উত্তর কোরিয়ার আগের ক্ষেপণাস্ত্র পরীক্ষাটিও ব্যর্থ হয় বলে দাবি যুক্তরাষ্ট্রের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ