1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার | Boishakhi Online যুদ্ধ ও অর্থনৈতিক সংকটকালে কেন নজর কাড়ছে এবারের ব্রিকস সম্মেলন? আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’ দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

‘মমতা নয় তিস্তা ইস্যুতে মোদিই ভরসা`

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ১০৩ Time View

মমতা নয় তিস্তা ইস্যুতে মোদিই ভরসা। ভারতের জলপাইগুড়ির মেটেলিতে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমন মন্তব্য করেছেন।

এরশাদের মেয়ের জামাই তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি। তাকে পাশে বসিয়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ করে দু’কথা শুনিয়ে দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ।

স্পষ্ট করেই এরশাদ জানান, তিস্তার জলের জন্য মমতার ওপর তার বিন্দুমাত্র ভরসা নেই। তিস্তা নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেই যাবেন।

বুধবার বিকেলে বাতাবাড়িতে যান এরশাদ। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি নুরজাহান বেগম ও জামাই রেজাউল বাকিকে পাশে বসিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি।

এরশাদ বলেন, ‘পশ্চিমবঙ্গ গজলডোবায় বাঁধ দিয়ে তিস্তার সব জল আটকে রাখা হয়েছে। আমাদের চাষিরা পানির জন্য মরছে। অথচ মমতার মন গলে না। মমতার সঙ্গে আর এ নিয়ে কোনো কথা বলব না, যা কথা হবে মোদির সঙ্গে। তিনি আমাদের তিস্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ