1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসায় নাইজেরিয়ার সেনাবাহিনী প্রধান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ৭২ Time View

নাইজেরিয়া সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক মঙ্গলবার (২৫ এপ্রিল) নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়েমি ওসিনব্যাজোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুদেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ ছাড়াও তিনি সে দেশের প্রতিরক্ষামন্ত্রী, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান এবং চিফ অব ডিফেন্স স্টাফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে নাইজেরিয়ার সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর বিভিন্ন যুগোপযুগী পরিবর্তন ও চ্যালেঞ্জ মোকাবিলার মধ্য দিয়ে আজ বিশ্বের বুকে অন্যতম একটি সেনাবাহিনী হিসেবে বিবেচিত।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যায়।

নাইজেরিয়ার সেনাবাহিনী প্রধান বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও কাউন্টার ইন্সারজেন্সি অপারেশনে বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্য আজ বিশ্বে প্রতিষ্ঠিত। বাংলাদেশ সেনাবাহিনীর কাউন্টার ইন্সারজেন্সি অপারেশনে সফলতার মডেল নাইজেরিয়ার সেনাবাহিনী সে দেশে কাউন্টার ইন্সারজেন্সি অপারেশনে অত্যন্ত সফলভাবে প্রয়োগ করছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর দুদেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতাকে আরও এগিয়ে নেবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর ও দুই দেশের সেনাবাহিনীর সুসম্পর্কের খবর নাইজেরিয়ার বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান গত ২১ এপ্রিল ৬ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দলসহ নাইজেরিয়ান সেনাপ্রধানের আমন্ত্রণে ঢাকা ত্যাগ করেন। নাইজেরিয়া সফর শেষে প্রতিনিধি দলটি বুধবার (২৬ এপ্রিল ) ইথিওপিয়ার উদ্দেশ্যে রওনা করেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ এপ্রিল দেশে ফিরবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ