1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

ধনকুবের ওয়ারেন বাফেট ক্যান্সারে আক্রান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১২
  • ১৪০ Time View

মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেটের শরীরে ক্যানসারের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। কোম্পানির অংশীদারদের প্রতি লেখা চিঠিতে তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার শরীরে ক্যানসারের অস্তিত্ব ধরা।

ওয়ারেন বাফেট প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকরা। তবে তার শরীরে ক্যানসার এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তারা।

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বাফেট বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হাথওয়ের প্রধান। তিনি সাংবাদিকদের জানান, রুটিন স্বাস্থ্য পরীক্ষার সময় তিনি প্রথম জানতে পারেন ক্যান্সারের কথা। তবে এই ক্যানসার তার জীবনের জন্য এখনও ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছেন তিনি।

ক্যানসার চিকিৎসার অংশ হিসেবে তিনি আগামী জুলাইয়ের মাঝামাঝি থেকে প্রতিদিন রেডিও থেরাপি চিকিৎসা গ্রহণ করবেন। প্রাথমিক ভাবে টানা দুই মাস তিনি রেডিও থেরাপি নেবেন বলে জানা গেছে।

১১ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার সময় তার শরীরে প্রথম ক্যান্সারের অস্তিত্ব ধরা পড়ে। এর পর থেকেই তিনি নিয়মিতভাবে সিটি স্ক্যান, বোন স্ক্যান এবং এম আর আই পরীক্ষার আওতায় আছেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠরা।

তবে ক্যান্সারে খবরে তেমন বিচলিত হননি বাফেট। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তার প্রাণশক্তি ১০০ ভাগ বজায় আছে জানিয়ে বাফেট বলেন তার স্বাস্থ্যের পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক।

ওয়ারেন বাফেটের ব্যক্তিগত সম্পদের পরিমান প্রায় ৪ হাজার ৪শ কোটি ডলার। ফোর্বস ম্যাগাজিনের হিসেবে তিনি বর্তমানে পৃথিবীর তৃতীয় শীর্ষ ধনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ