1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

শেরেবাংলার অসীম মমত্ববোধ এদেশের জনগণকে চিরদিন অনুপ্রাণিত করবে : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ৬৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলার গরিব-দুঃখী মানুষের জন্য শেরেবাংলা এ কে ফজলুল হকের অসীম মমত্ববোধ এদেশের জনগণকে চিরদিন অনুপ্রাণিত করবে।
তিনি শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকীতে বুধবার দেয়া এক বাণীতে একথা বলেন। আগামীকাল ২৭ এপ্রিল শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী।
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং কৃষক ও মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রী তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বাণীতে তিনি বলেন, দেশের কৃষক সমাজের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে শেরেবাংলা আজীবন কাজ করে গেছেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি দরিদ্র কৃষক এবং প্রজাদের স্বার্থ সুরক্ষার জন্য কৃষি ঋণ আইন, বেঙ্গল প্রজাস্বত্ব (সংশোধনী) আইনসহ বিভিন্ন আইন প্রণয়ন করেন।
রায়তদের ওপর প্রথাগতভাবে জমিদারগণ যে আবওয়াব ও সেলামি ধার্য করতেন তিনি তার বিলোপ সাধন করেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সাহসী নেতৃত্ব, উদার ও পরোপকারী স্বভাবের জন্য জনগণ তাঁকে ‘শেরে বাংলা’ বা ‘বাংলার বাঘ’ খেতাবে ভূষিত করেন।
প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ