1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ১০৮ Time View

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। পাশাপাশি দাবি না মানলে লাগাতার অবস্থান ধর্মঘট পালনের হুঁশিয়ারি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার একযোগে ২৬ হাজার ১৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করলেও ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ করে নাই। ১৯৯৪ সালে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের বেতন ভাতা প্রদানের সিদ্ধান্ত থাকলেও তা পূরন হয়নি।

তারা আরো বলেন, ১৯৯৪ সালে এক পরিপত্রের মাধ্যমে রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। সেখানে ইবতেদায়ী শিক্ষকদের বেতন ভাতার কথা বলা হলেও তা দেয়া হচ্ছে না। এমতাবস্থায় ইবতেদায়ী শিক্ষকেরা মানবেতর জীবনযাপন করছেন।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা সাগর আহমেদ শাহীন, মহাসচিব কাজী মোখলেছুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম ফরাজী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ