1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

পাঁচ কার্যদিবস পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ১৪৪ Time View

টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর ঊর্ধ্বমুখী হয়েছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স বেড়েছে ৭২ পয়েন্ট।

আজ লেনদেনের শুরু থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী থাকে মূল্যসূচক। এর আগে সোমবার পর্যন্ত টানা পাঁচ কার্যদিবস পতন হয় এবং শেষ ১৪ কার্যদিবসের মধ্যে পতন হয় ১৩ দিনই।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫০০ কোটি ৩৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৯৯ কোটি ৯৩ লাখ টাকা। অর্থাৎ লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে ৩৫ লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার গ্রীডের শেয়ার। এদিন কোম্পানির ৩৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফিন্যান্সের ২৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক।

লেনদেনে এরপর রয়েছে- আরএসআরএম স্টিল, ইসলামী ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল, ন্যাশনাল পলিমার, তুং হাই নিটিং, এসপিসিএল এবং বেক্সিমকো।

অপর শেয়ারবাজার সিএসইতে সিএসসিএক্স সূচক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৭৩ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৬ লাখ টাকার। লেনদেন হওয়া ২৪১টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১৪১টির টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ