1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

পাকিস্তানে মিনিবাস বিস্ফোরণে নিহত ১০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ৯২ Time View

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে রাস্তার পাশে থাকা বোমায় একটি মিনিবাস বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আফগান সীমান্তের কাছে কুররাম জেলায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে কমপক্ষে দুই শিশুও ছিল। খবর বিবিসির।

ওই বিস্ফোরণে আরো বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের কুররামের রাজধানী পারাচিনারের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত মার্চে একটি গাড়িবোমা হামলাসহ বেশ কয়েকটি সিরিজ হামলায় ওই এলাকায় ২৪ জন নিহত হয়।

এছাড়া গত জানুয়ারিতে এলাকার একটি সবজি বাজারে আরো একটি হামলার ঘটনায় কমপক্ষে ২০ জন প্রাণ হারায়। সবগুলো হামলার দায় স্বীকার করে নিয়েছে তালেবান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ