1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

লীলাবতী শহরে ইমন-তিশা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ১৪৫ Time View

ইমন-তিশা জুটি বেঁধে এর আগে ‘গল্পের রঙ নীল’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন। নাটকটি প্রচারের অনেকদিন পর তারা আবার জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করছেন। নাম ‘লীলাবতী শহরে’। এই নাটকটি পরিচালনা করছেন মাহামুদ দিদার।

বৃষ্টি উপেক্ষা করে আজ সোমবার (২৪ এপ্রিল) রাজধানীর পুরান ঢাকায় নাটকটির শুটিং হচ্ছে। নির্মাতা দিদার জানান, ‘ঈদে প্রচারের লক্ষে নাটকটি নির্মাণ করা হচ্ছে। থেকে থেমে বৃষ্টি হওয়ায় শুটিংয়ে কিছুটা বাগড়া পড়ছে। তারপরও চেষ্টা করছি শতভাগ মনোযোগ দিয়ে কাজ করতে।’

ইমন বলেন, ‘গল্পটি অসম্ভব সুন্দর। আর তিশার সঙ্গে দ্বিতীয়বারের মতো কাজ এটি। নির্মাণও সুন্দরভাবে হচ্ছে। সবমিলিয়ে ঈদের জন্য একেবারে পারফেক্ট একটা নাটক এটি।’

ইমন অভিনয় করছেন বড়পর্দায়। আগামী ৫ মে তার অভিনীত বহুল প্রতীক্ষিত ‘পরবাসিনী’ ছবি মুক্তি পেতে যাচ্ছে। এছাড়া হাতে রয়েছে সমাধান, শ্রাবণ তোমাকে, যৌথ প্রযোজনায় নির্মিত বালিকা ইত্যাদি ছবিগুলো। অন্যদিকে তিশা অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ