1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

যারা সংবিধান মানেন না তাদের এদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না : নাসিম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৭৩ Time View

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা সংবিধান মানেন না তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘সংবিধান ছাড়া দেশ চলতে পারেনা। অসাংবিধানিক পথে কেন ক্ষমতায় আসতে চান? যারা সংবিধান মানেন না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তারা এদেশের নাগরিক নয়।’
মোহাম্মদ নাসিম শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দেশীয় চিকিৎসক সমিতির জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, জনগণের প্রতি যদি আস্থা না থাকে তাহলে কেন রাজনীতি করেন? কেউ যদি দেশের জনগনের প্রতি অস্থা না রাখে তাহলে সে দোষতো আমাদের নয়।
দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রবীণ রাজনীতিবিদ ও সংগঠনের উপদেষ্টা পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশ এগো-প্রসের্স এসোসিয়েশনের সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সি, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. ইউছুফ হারুণ ভূঁইয়া, সংগঠনের মহাসচিব মো. হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সংবিধান অনুযায়ি ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যে যত যতই কথা বলুক, দেশ চলবে সংবিধান অনুযায়ী। সংবিধানে সহায়ক সরকারের কোন বিধান নেই।
বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ি নির্বাচন হবে। আপনার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। নির্বাচনের মাঠে নামুন রেফারি নির্বাচন কমিশন যে কোন মূল্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবেন। জনগণ যার পক্ষে রায় দিবেন তিনি দেশ পরিচালনার দায়িত্ব পাবেন।
বিএনপির দাবী নাকচ করে মোহাম্মদ নাসিম বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ পরাজয় মেনে নিয়েছে। জনগণের রায় মেনে নেয়ার অভিপ্রায় আওয়ামী লীগের আছে। কেউ আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী ২০১৯ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ