1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

কেন্দ্রীয় শহীদ মিনারে লাকী আখন্দের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ৯৫ Time View

খ্যাতিমান গায়ক ও সুরকার লাকী আখন্দকে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছে।
বীর মুক্তিযোদ্ধা লাকী আখন্দ শুক্রবার সন্ধ্যায় ক্যান্সারে আক্রান্ত হয়ে আর্মানিটোলায় নিজ বাসায় মারা যান। তার বয়স হয়েছিল ৬১ বছর।
সকালে আর্মানিটোলা জামে মসজিদ মাঠে প্রথম নামাজে জানাজার পরে তার কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়।
সকাল ১১টায় শহীদ মিনার চত্বরে তাকে গার্ড অনার প্রদান করা হয়। সকল স্তরের লোকের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত তার কফিন শহীদ মিনার চত্বরে রাখা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ চত্বরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বিকেলে মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
২০১৫ সালে লাকী আখন্দের ফুসফুসে ক্যান্সার সনাক্ত করা হয়। পরে তিনি থাইল্যান্ডে চিকিৎসা গ্রহণ করেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর তহবিল থেকে চিকিৎসা সহায়তা গ্রহণ করেন।
লাকী আখন্দের জন্ম ১৯৫৬ সালের ১১ জুন। পাঁচ বছর বয়সে তিনি তার পিতার কাছ থেকে সঙ্গীতের শিক্ষা গ্রহণ শুরু করেন। তিনি ১৯৬৩ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত রেডিও ও টেলিভিশনে শিশুদের সঙ্গীত অনুষ্ঠান পরিচালনা করেন। ১৪ বছর বয়সে তিনি এইচএমভি পাকিস্তানের মিউজিক কম্পোজার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ইন্ডিয়ার মিউজিশিয়ান হিসেবে তালিকাভুক্ত হন।
১৯৭১ সালে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। তিনি বাংলাদেশ বেতারের মিউজিক ডিরেক্টরের দায়িত্ব পালন করেন।
সরগমের ব্যানারে ১৯৮৪ সালে প্রথম একক অ্যালবামের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ১৯৮০ দশকে তিনি গায়ক, লিরিকিস্ট কম্পোজার ও সঙ্গীত পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেন।
তার বিখ্যাত গান ‘আমায় ডেকোনা’, ‘এই নীল মনিহার’ ‘আবার এলো যে সন্ধ্যা’।
লাকী আকন্দ ১৯৬৯ সালে পাকিস্তান আর্ট কাউন্সিল থেকে ‘আধুনিক বাংলা গান’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান। ঘুড্ডি ছবিতে তার ‘আবার এলো যে সন্ধ্যা’ ব্যবহার করা হয়।
লাকী আখন্দের সঙ্গীত চর্চা বন্ধ হয়ে যায় তার ছোট ভাই হ্যাপী আখন্দ ১৯৮৭ সালে মারা যাওয়ার পর।
তিনি প্রায় এক দশক পরে ১৯৯৮ সালে পরিচয় কবে হবে এবং বিতৃষ্ণা জীবনে আমার অ্যালবামের মাধ্যমে গানের ভুবনে ফিরে আসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ