1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

সংবিধানের চার মূলনীতিতে অটল থাকুন : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ৭৮ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সংবিধানের চার মূলনীতির প্রতি অটল থেকে দেশসেবায় আত্মনিয়োগ করতে বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
তিনি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশনা দেন।
এসোসিয়েশনের বিদায়ী সভাপতি ও রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা কাজী রোজী এমপি ও তথ্য সচিব মরতুজা আহমদ।
তথ্যমন্ত্রী দেশ ও সংবিধানের প্রতি আনুগত্যের পাশাপাশি রাজাকার, যুদ্ধাপরাধী, জঙ্গি ও তােেদর দোসরদের বর্জন করারও আহ্বান জানান। তিনি বলেন, দেশের শত্রুদের চিনতে হবে ও তাদের থেকে দূরে থাকার কোন বিকল্প নেই।
বর্তমান যুগকে ‘তথ্য যুগ’ বলে অভিহিত করে মরতুজা আহমদ বলেন, তথ্যই শক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার মাধ্যমে স্বচ্ছ, প্রাজ্ঞ ও প্রযুক্তিনির্ভর সমাজ গড়ে তুলছেন। তিনি বলেন, তথ্য ক্যাডারের কর্মকর্তাদের ব্যাপক ভূমিকা এ কাজকে আরো ত্বরান্বিত করবে।
এছাড়াও সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের নূতন সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, নূতন মহাসচিব ফায়জুল হক ও বিদায়ী মহাসচিব স ম গোলাম কিবরিয়া।
হাসানুল হক ইনু এবং সচিব মরতুজা আহমদ অনুষ্ঠানে নূতন পরিষদ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন ও ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে শুভেচ্ছাস্মারক তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ