1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

লাকী আখন্দ আর নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ৭৮ Time View

বিশিষ্ট সংগীত শিল্পী, সুরকার ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দ আর নেই। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না …রাজিউন)। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন।
‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এরশাদুল হক টিংকু এবং মিডফোর্ড হাসপাতাল সূত্র লাকী আখন্দের মৃত্যুর খবর নিশ্চিত করে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, আরমানীটোলায় নিজ বাসায় অবস্থানকালে শুক্রবার দুপুরের পর লাকী আখন্দের শারীরিক অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যার দিকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক লাকী আখন্দকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি বরেণ্য এ শিল্পীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারে ভর্তি করা হয়। তিনি সেখানে অধ্যাপক নিজামুদ্দিন আহমেদের অধীনে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে গত সপ্তাহে বাসায় নেয়া হয়।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগীত শিল্পী লাকী আখন্দ অনেক দিন ধরেই মরণব্যাধী ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন।
তিনি ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যাংককের একটি হাসপাতালে ছয় মাস চিকিৎসা নেন। সেখান খেকে ২০১৬ সালের ২৫ মার্চ দেশে ফিরেন। একই বছরের জুনে আবারও থেরাপির জন্য তার ব্যাংকক যাওয়ার কথা ছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে পরে তার ব্যাংকক যাওয়া হয়নি।
অসুস্থতার প্রথম থেকেই লাকী আখন্দ ও তার পরিবার কোনো রকম আর্থিক সহায়তা গ্রহণ করেনি। তবে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা সহায়তা হিসেবে যে অর্থ দিয়েছিলেন তিনি সেই অর্থ গ্রহণ করেন।
খ্যাতিমান শিল্পী লাকী আখন্দের উল্লেখযোগ্য সংগীত হচ্ছে ‘এই নীল মনিহার’, ‘আমায় ডেকো না’, ‘মামুনিয়া, ‘বিতৃঞ্চা জীবনে আমার’ এবং ‘কি করে বললে তুমি’ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ