1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি চোরাবালিতে আটকে গেছে : কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ৬৩ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে চোঁরাবালিতে আটকে গেছে।
বৃহষ্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে নবনির্মিত ফুট ওভার ব্রীজ উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনে অংশগ্রহণ না করে চোঁরাবালিতে আটকে গেছে। বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক পদ্ধতিতে আসন্ন নির্বাচনে নিজের থেকেই আসতে হবে। পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে এমন কোন নিয়ম নেই সরকারী দল কোন রাজনৈতিক দলকে নির্বাচনে নিয়ে আসে।
প্রায় ১ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ সড়ক দুর্ঘটনা রোধে পথচারীদের সড়ক পারাপারে সুবিধার জন্য পদুয়ার বাজার ফুট ওভার ব্রীজ নির্মাণ করেছে।
কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুর দুদকের মামলায় গ্রেফতারী পরোয়ানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সাক্কুর বিরুদ্ধে আওয়ামী লীগ কিংবা সরকার কোন মামলা দায়ের করেনি। ২০০৮ সালের দুদক কর্তৃক মামলায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেছে। বিষয়টি সম্পূর্ণ দুদক এবং আইনের বিষয়। এতে সরকারের কিংবা আওয়ামী লীগের কোন হস্তক্ষেপ নেই।
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা এড়াতে যাত্রী ও পথচারীদের পারাপারের সুবিধার জন্য ৩৪টি ফুট ওভার ব্রীজ নির্মাণ করা হয়েছে। এ সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ