1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ উদ্ধার এজবাস্টন টেস্ট / শান মাসুদ-বাবর আজমের লড়াইয়ের পর কোনোমতে ইনিংস হার এড়ালো পাকিস্তান গুরুত্বপূর্ণ ‘বাব আল-মানদেব’ প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনের হুতিরা রিজওয়ান-ইমামের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা, খতিয়ে দেখা হচ্ছে ব্যাংক হিসাব প্রতিটি ইউনিয়নে হবে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: আমিনুল হক গ্যাস সংকট আরও ৫-৭ দিনে স্বাভাবিক হতে পারে: প্রধানমন্ত্রী দেশে স্বর্ণের দামে বড় পতন খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম

আমি প্রকৃত হিন্দু : মমতা ব্যানার্জি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ৯৬ Time View

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে বিরোধীতার জের ধরে এবার সব অভিযোগ উড়িয়ে দিয়ে নিজেকে প্রকৃত হিন্দু বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বুধবার বিকেলে ভ্রাতৃবধূ লতা এবং পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরে পূজা দেন মমতা।

পুরীর মন্দিতে ‍পূজা দেয়া নিয়ে গত কয়েকদিন ধরে বিজেপি নেতাদের তোপের মুখে ছিলেন মমতা। কিন্তু সবকিছু উপক্ষো করে পুরি গিয়ে মন্দিরে পূজা দেন তিনি।

এ সময় তিনি প্রতিরোধ উপেক্ষা করে জগন্নাথ মন্দিরে পূজা দেওয়ার পাশাপাশি বিজেপিকে আক্রমণ করে দাবি করেন, বিজেপির থেকেও তিনি বেশি হিন্দু। মমতার কথায়, ‘আমিই আসল হিন্দু। বিজেপি হিন্দুত্বের নামে কলঙ্ক।’

এর দুইদিন আগে ভুবনেশ্বরে বিজেপির কর্মসমিতির বৈঠকে দলের সভাপতি অমিত শাহকে হুঁশিয়ারি দেন- পশ্চিমবঙ্গ, কেরলা, ওড়িশায় যে দিন তারা সরকার গড়বেন, সে দিনই তাদের স্বপ্ন সফল হবে।

ওই হুঁশিয়ারির পাল্টা হিসেবে ওড়িশাতেই মমতা বলেন, ‘ওরা পুবের দিকে তাকালে, আমিও দিল্লির দিকে তাকাব।’

সূত্র জানায়, কিছুদিন ধরে মমতার বিরুদ্ধে ধর্ম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। দলটি জানায়, মোদী-অমিত শাহদের শাসনে জনতা সন্ত্রস্ত। তাই রাজ্যের শাসক হিসেবে মমতাই তাদের ভরসা। এ অবস্থায় সাধারণ মানুষকে টানতে বিজেপির ধর্মীয় কৌশলই অনুসরণ করছে তৃণমূল।

এরআগে জগন্নাথ মন্দিরে মমতার পূজা নিয় গত মঙ্গলবারই এক সেবায়েত আপত্তি তোলেন। এমনকি, পুরীর রাস্তায় রাস্তায় চক-খড়িতে লেখা ‘গো ব্যাক মমতা’ও চোখে পড়ে। কিন্তু পুলিশি নিরাপত্তায় মন্দিরে প্রবেশ করে পুরোহিতের হাতে পূজা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ