1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online

ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ১০৩ Time View

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে বিক্ষোভে কমপক্ষে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত এক কিশোর রাজধানি কারাকাসের বাসিন্দা এবং এক নারী কলম্বিয়া সীমান্তের কাছে সান ক্রিস্টবালের। খবর বিবিসির।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবিতে হাজার হাজার মানুষ ভেনেজুয়েলার রাস্তায় নেমেছেন। বিক্ষোভের সময় তারা কারাগারে থাকা বিরোধী রাজনীতিবিদদের মুক্তিরও দাবি জানান।

প্রেসিডেন্ট মাদুরোর দাবি, বিরোধী দলের সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়ে দোকান-পাট লুট করেছে। এ ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। পরে সরকার সমর্থকরা কারাকাসে পাল্টা সমাবেশ করেছেন।

ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশ হওয়া সত্ত্বেও কয়েক বছর ধরে উচ্চ মুদ্রাস্ফীতি, অপরাধ এবং মৌলিক পণ্য সঙ্কটে ভুগছে দেশটি।

সরকার বিরোধী বিক্ষোভকারীরাও এটাকে ভেনেজুয়েলার ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ হিসেবে বর্ণনা করেছেন।

২০১৯ সালের আগে দেশটিতে নির্বাচন হবে না। কিন্তু বিরোধী দলের দাবি দেশ পতনের দিকে এগোচ্ছে। চলতি বছরের মধ্যেই মুদ্রাস্ফীতি বেড়ে সাতশ শতাংশে দাঁড়াবে বলে দাবি করেছে আইএমএফ।

গত মাসে সুপ্রীম কোর্টের সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টের বিরোধী-নিয়ন্ত্রণ ফুরিয়ে গেলে নতুন করে সমস্যা দেখা দিয়েছে।

সুপ্রিম কোর্ট তিন দিনের মাথায় সিদ্ধান্ত বদলে ফেললেও ততোক্ষণে বিক্ষোভ একটি নব তরঙ্গ পেয়েছে।

ভেনেজুয়েলায় সপ্তাহ ধরে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত সাতজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ