1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

‘সিটিং’ নাকি ‘লোকাল’, সিদ্ধান্ত বিকেলে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৯৪ Time View

রাজধানীর চলমান পরিবহন সংকট ও যাত্রীদের ভোগান্তি নিয়ে বুধবার বিকেলে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও পরিবহন মালিকরা।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এদিন বিকেল ৪টায় তেজগাঁও এলেনবাড়ি বিআরটিএ কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠক থেকে বাস ও মিনিবাস চলাচলের নিয়মনীতি নির্ধারণ করা হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

সিটিং নাকি লোকাল? কোন ব্যবস্থা চালু হলে মানুষের ভোগান্তি কমবে? আপনারা কী সিদ্ধান্ত নিচ্ছেন? এ বিষয়ে জানতে চাইলে পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জাগো নিউজকে বলেন, ‘বিকেলে বিআরটিএর সঙ্গে মিটিং হবে। আমরা চাই বর্তমানে চলমান ‘লোকাল সার্ভিস’ব্যবস্থা বলবৎ থাকুক। তবে মিটিংয়ে বিআরটিএ যে সিদ্ধান্ত দেবে আমরা তা মেনে চলব।’

এর আগে গত ৪ এপ্রিল গণপরিবহনের ‘নৈরাজ্য ও বিশৃঙ্খলা’ ঠেকাতে রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দেন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। সিদ্ধান্ত অনুযায়ী ১৬ এপ্রিল থেকে আংশিক বন্ধ হয় কথিত সিটিং সার্ভিস। তবে লোকাল সার্ভিসেও ভাড়া নেয়া হচ্ছে সিটিং সার্ভিসের মতোই।

এদিকে, সরকার নির্ধারিত ভাড়া নিতে বাধ্য করতে রোববার থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বসছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। কিন্তু জরিমানার ভয়ে সড়কে বাস নামাচ্ছেন না বাস মালিকরা। বুধবার চতুর্থ দিনের মতো রাজধানীতে কৃত্রিম পরিবহন সংকট তৈরি করে রেখেছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ