1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

যারা বাংলাদেশে রাজনীতি করবে তাদের সংবিধানের চার নীতিকে মানতে হবে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৭৭ Time View

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যারা বাংলাদেশে রাজনীতি, সমাজনীতি ও গঠননীতি করবে তাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, জাতির পিতা ও সংবিধানের চার নীতিকে মানতে হবে।
‘বাংলাদেশে রাজনীতি করতে চাইলে রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী ও জামাতকে ছাড়তে হবে। তবেই তারা রাজনীতির উপযোগী হবে।’
তিনি মঙ্গলবার কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইনু বলেন, যারা রাজাকার, পাকিস্তান ও জঙ্গিপন্থী তারা বাংলাদেশের কোন আলেম, ওলামার প্রতিনিধিত্ব করে না। এই চক্র আসলে একটি রাজনৈতিক মোল্লা চক্র। এদের সাথে মহাজোটের রাজনৈতিক লেনদেনের কোন প্রশ্নেই ওঠে না।
পরে কুষ্টিয়ার মিরপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়। এসময় মিরপুর উপজেলা কমান্ডার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক।
তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। তাই মুক্তিযোদ্ধাদের সকল সমস্যা সমাধান করা হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জহির রায়হান, জেলা পুলিশ সুপার এস এম মেহেদী হাসান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল আলম টুকুসহ জেলা-উপজেলার মুক্তিযোদ্ধাগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ