1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

বরিশালে বই মেলা শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ১১৭ Time View

বরিশালে তিন দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। কৈশোর-তারুণ্যকে জ্ঞান ও মননশীল পাঠে প্রণোদিত করতে শ্রেণি কক্ষের পাশাপাশি বইমেলায় নিয়ে যাওয়ার প্রত্যয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘কৈশোর-তারুণ্যে বই’ মেলা শুরু হয়েছে।

মেলার উদ্বোধন করেন কৈশোর-তারুণ্যের বইয়ের নির্বাহী কমিটির আহ্বায়ক তুষার আব্দুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যে বই আনন্দ যোগায়, স্বপ্ন দেখায়, এমনি ধরনের বই শিক্ষার্থীদের হাতের নাগালে নিয়ে যাওয়ার জন্য বিদ্যালয়ে এই বই মেলার আয়োজন। বই হলো সবচেয়ে বড় বন্ধু। এর মধ্যদিয়ে তারুণ্য বিকশিত হবে এটাই কামনা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম বদরুজ্জামান, কৈশোর তারুণ্যে বই সংগঠনের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাকির হোসেন। মেলায় অনন্যা, প্রথমা, কাকলী প্রকাশনীনহ ৮টি প্রকাশনী অংশ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ