1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

দক্ষতা অর্জনে অনুশীলনের বিকল্প নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ৯৮ Time View

সৈনিকদের কঠোর প্রশিক্ষণের মাধ্যমে মান অর্জন ও তাদের পেশাগত উৎকর্ষতা অর্জনে নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

একই সঙ্গে মৌলিক গুণাবলী ও দক্ষতা অর্জনে কঠোর অনুশীলন ও প্রশিক্ষণের বিকল্প নেই বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, বর্তমানে পৃথিবীর অন্যতম পেশাদার ও শ্রেষ্ঠ সেনাবাহিনীর একটি বাংলাদেশ সেনাবাহিনী। আমাদের প্রশিক্ষণের নীতি, এক গুলি এক শত্রু। যার প্রমাণ আমরা পেয়েছি সম্প্রতি সিলেটে, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সেনাবাহিনীর অভিযানে। সেখানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সফল হয়েছে সেনাবাহিনী। এ কারণ, আমাদের প্রশিক্ষণের মান উন্নত ছিলো।

সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা নয় পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং কুমিল্লার ৩৩ পদাতিক ডিভিশন রানার্সআপ হয়।

এ সময় উপস্থিত ছিলেন নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ