1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সেঞ্চুরি পেলেন নাঈম ইসলামও

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ৮২ Time View

বিকেএসপির চার নম্বর মাঠে আজ সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শেখ জামালের মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। একই ম্যাচে মুশফিকুর রহীমের পর সেঞ্চুরির দেখা পেলেন নাঈম ইসলামও। চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এটি চতুর্থ সেঞ্চুরি। শেখ জামালের বিপক্ষে ১১৩ বলে ৭টি চার ও একটি ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান রূপগঞ্জের এই ব্যাটসম্যান।

এবার প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরি মোসাদ্দেকের। খেলাঘরের বিপক্ষে। আবাহনীর হয়ে ১১০ রানের ইনিংস খেলেন মোসাদ্দেক। ৮৫ বলে ১২টি চার ও দুটি ছক্কায় ইনিংসটি সাজান এই অলরাউন্ডার। মোসাদ্দেকের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে জয় পায় আবাহনী।

আর দ্বিতীয় সেঞ্চুরিয়ান নাসির হোসেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলেছেন অপরাজিত ১০৬ রানের ইনিংস। বলও খেলেছেন ১০৬টি। তার ইনিংসটি সাজানো ৯টি চার ও ৫টি ছক্কায়। নাসিরের ব্যাটে ভর করে ৭৮ বল বাকি থাকতেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় গাজী গ্রুপ।

তৃতীয় সেঞ্চুরিয়ান মুশফিক শেখ জামালের বিপক্ষে সেঞ্চুরিই তুলে নেন ম্যাচের ৩৫তম ওভারে। শতক পূর্ণ করতে লেগেছে ১১৫ বল; বাউন্ডারি ৮টি আর ছক্কা হাঁকিয়েছেন একটি। আব্দুর রাজ্জাকের শিকারে পরিণত হওয়ার আগে খেলেছেন ১৩৪ বলে ১৩৪ রানের ইনিংস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ