1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতার প্রতিকৃতিতের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ৭৩ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে প্রধানমন্ত্রী এ শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতা-কর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী জাতির পিতার প্রতিকৃতিতে আর একটি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরে দলের বিভিন্ন সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের (তৎকালীন কুষ্টিয়া জেলা) বৈদ্যনাথতলার আ¤্রকাননে বাংলাদেশের প্রবাসী সরকার প্রতিষ্ঠা করা হয়।
পরবর্তীতে প্রবাসী সরকারের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে জায়গাটির নামকরণ করা হয় মুজিবনগর।
বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদকে প্রথম প্রধানমন্ত্রী এবং ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে মন্ত্রীসভার সদস্য করে প্রবাসী সরকার গঠন করা হয়।
এই নেতৃবৃন্দের সফল পরিচালনাতেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানী দখলদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের মহান বিজয় অর্জিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ