1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

ছয় পেসার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ৮৪ Time View

শ্রীলঙ্কায় দারুণ সাফল্য পাওয়ার পর টাইগারদের মিশন এবার আয়ারল্যান্ডে। সেখানে তিন জাতি ক্রিকেট টুর্নামেন্ট শেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ড উড়ে যাবে দলটি। আর এ দুটি সফরকে লক্ষ্য রেখে আগামী ১৯ এপ্রিল দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেখানে একজন বাড়তি পেসার নিয়ে মোট ছয় পেসার নিয়ে যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বুধবার সাভারের বিকেএসপিতে বাংলাদেশ দল নিয়ে নান্নু বলেন, ‘আমরা আগামী ১৯ এপ্রিল চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডে তিন জাতি ক্রিকেট টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করব। তবে দলে তেমন কোনো পরিবর্তন না থাকলেও কন্ডিশনের কথা বিবেচনা করে একজন বাড়তি পেসার ও একজন অভিজ্ঞ ব্যাটসম্যান দলে নেয়ার ভাবনা রয়েছে।’

সম্প্রতি শ্রীলঙ্কায় পাঁচ পেসার নিয়ে গিয়েছিল বাংলাদেশ। অধিনায়ক মাশরাফির সঙ্গে ছিলেন তাসকিন আহেমদ, মোস্তাফিজুর রহমান, শুভাশিস রায় ও রুবেল হোসেন। তবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের উইকেট সিমিং হওয়ার কারণে আরও একজন পেসারের তাগিদ অনুভব করছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে তাদের বিবেচনায় শফিউলকে রেখেছেন। এছাড়াও পেস অলরাউন্ডার সাইফউদ্দিনকেও বিবেচনায় রেখেছেন বলে জানান নান্নু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ