1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

ইউয়ানের ওপর নিয়ন্ত্রণ শিথিল করছে চীন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১২
  • ১৯৩ Time View

বিশ্ব মুদ্রাবাজারে ইউয়ানের অবমূল্যায়নের কারণে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্টের আপত্তির মুখে চীন অবশেষে তার মুদ্রার ওপর নিয়ন্ত্রণ শিথিল করেছে।

চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না বলেছে, সোমবার থেকে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত মূল্য থেকে ডলারের বিপরীতে ইউয়ানের দর এক শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।

ইউয়ানের এই সম্ভাব্য দর বৃদ্ধি পূর্বের থেকে ০.৫ শতাংশ বেশি।

ইউয়ানের অবমূল্যায়নের কারণে চীন বিশ্ব বাজারে বেশ চাপের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্রসহ অনেক ধনী দেশ মনে করে রপ্তানি উৎসাহিত করার জন্য চীন কৃত্রিমভাবে ইউয়ানের অবমূল্যায়ন করে। এতে করে চীন অন্যায্য বাণিজ্য সুবিধা পাচ্ছে বলে তাদের অভিযোগ।

এদিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ চীনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, মুদ্রার বিনিময় হারের জন্য চীনের বাণিজ্য পরিধি বিস্তৃত করার সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে। যাতে করে মুদ্রার বিনিময় হারে একটা ভারসাম্য ফিরে আসবে যা চীন, যুক্তরাষ্ট্র এবং বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

তবে ট্রেজারি বিভাগের এক কর্মকর্তা একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে বলেছেন, চীনের মুদ্রা বিনিময় হারে এখনো গলদ রয়েছে এবং এ ব্যাপারে আরো অগ্রগতি দরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ