1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

২১ বছর বয়সী ওজনিয়াকিকে হারিয়ে সেমিফাইনালে পেত্রা কভিতোভা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০১১
  • ৩০২ Time View

স্পোষ্টর্স ডেস্ক,২৯ অক্টোবর : ডাব্লউটিএ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছেন বিশ্বসেরা ক্যারোলিন ওজনিয়াকি। ২১ বছর বয়সী ওজনিয়াকিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কভিতোভা।

টানা ৬৪ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন ওজনিয়াকি। প্রতিযোগিতা থেকে ছিটকে পড়লেও মৌসুম শেষে র‌্যাঙ্কিংয়ের কোন হেরফের হবে না তার। কভিতোভার বিপক্ষে কোর্টে নামার আগে ফিটনেসের সমস্যায় ছিলেন ওজনিয়াকি। শেষপর্যন্ত সমস্যা কাটিয়ে ম্যাচে জ্বলে উঠতে পারেননি তিনি।

উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন কভিতোভা প্রথম সেটে ৬-৪ গেমে হারান ওজনিয়াকিকে। দ্বিতীয় ও শেষ সেটে ৬-২ গেমে ড্যানিশ তারকাকে হারিয়ে শীর্ষ চারের খেলা নিশ্চিত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ