1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আলেকজান্দ্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ উদ্ধার এজবাস্টন টেস্ট / শান মাসুদ-বাবর আজমের লড়াইয়ের পর কোনোমতে ইনিংস হার এড়ালো পাকিস্তান গুরুত্বপূর্ণ ‘বাব আল-মানদেব’ প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনের হুতিরা রিজওয়ান-ইমামের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা, খতিয়ে দেখা হচ্ছে ব্যাংক হিসাব প্রতিটি ইউনিয়নে হবে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: আমিনুল হক গ্যাস সংকট আরও ৫-৭ দিনে স্বাভাবিক হতে পারে: প্রধানমন্ত্রী দেশে স্বর্ণের দামে বড় পতন খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক

মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষে চীন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ১২৬ Time View

২০১৬ সালে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে চীনে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বুধবার জানিয়েছে কেবল চীনেই সারাবিশ্বের সমান সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মানবাধিকার সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের নথি ও সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে।

সারা বিশ্বে গত বছর মোট এক হাজার ৩২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই সংখ্যা ২০১৫ সালের চেয়ে ৩৭ ভাগ বেশি। এর মধ্যে ৮৭ভাগই কার্যকর হয়েছে চারটি দেশ ইরান, সৌদি আরব, ইরাক এবং পাকিস্তানে।
অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় তথ্য প্রকাশে বেইজিং আদালতে অতি গোপনীয়তা রক্ষা ও সেই পরিসংখ্যান গোপন করার ফলে দেশটিতে মৃত্যুদণ্ডের সুনির্দিষ্ট পরিসংখ্যান জানা যায় না। মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে বহু বিদেশি নাগরিকও আছে। আদালতের নথি থেকে হত্যাকাণ্ডের পরিমাণ গোপন করার জন্য তথ্য লোপাট করায় কয়েকশ মৃত্যুদণ্ডের খবর অজানা থেকে যায়।

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি মৃত্যুদণ্ডের সংখ্যা গোপন রাখা রাষ্ট্রীয় গোপনীয়তা বলে মনে করে।

অ্যামনেস্টির উত্তর-এশিয়ার পরিচালক নিকোলাস বেকুলিন হংকংয়ে এক সংবাদ সম্মেলনে জানান, মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারে একমাত্র চীনেই গোপনীয়তা রক্ষা করা হয়। সম্ভবত চীন তাদের দেশে এতো বেশি মৃত্যুদণ্ডের সংবাদ বিশ্ববাসীকে জানাতে চায় না।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে ৯শ ৩১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও দেশটির গণমাধ্যমে মাত্র ৮৫ জনের খবর উঠে এসেছে।

আদালতের রায় সার্বজনীন করার জন্য ২০১৩ সালে চীনের সুপ্রিম কোর্ট রুল জারী করে। কিন্তু রাষ্ট্রীয় গোপনীয়তার কথা বলে মৃত্যুদণ্ডের তথ্য গোপন রাখা হয়। তবে চীনের দাবি তাদের বিরুদ্ধে এটি উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ডুই হুয়া ফাউন্ডেশনের ২০১৬ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনে কারো মৃত্যুদণ্ড কার্যকরের জন্য মাত্র দুই মাস অপেক্ষা করা হয়। গত বছর যুক্তরাষ্ট্রে মাত্র ২০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ১৯৯১ সালের পর এটাই ছিল মৃত্যুদণ্ড প্রদানের সর্বনিম্ন হার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ