1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

মতিভ্রমে প্রলাপ বকছে খালেদা : নাসিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ১১৫ Time View

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মতিভ্রম হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে প্রলাপ বকছেন।
তিনি তার হতাশা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে তাদের ভারত বিরোধিতার ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছেন। এটা তার মতিভ্রম।
মোহাম্মদ নাসিম সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর সরকার উদযাপন প্রস্তুত কমিটির বৈঠক শেষে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে এ কথা বলেন।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মুজিবনগর সরকার উদযাপন প্রস্তুতি কমিটির আহবায়ক মোহাম্মদ নাসিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে দল দেশ স্বাধীন করেছে, তাঁর কন্যা এবং সেই দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিক্রি করে দিয়েছেন বেগম খালেদা জিয়ার এ ধরনের বক্তব্য হাস্যকর।
দেশকে কখনো বিক্রি করা যায় না, দেশ বিক্রি করার মতো ক্ষমতা কারো নেই। বিএনপির এসব আচরণ ও বক্তব্য পরিহার করা উচিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আলোচনার মাধ্যমে যে চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছেন সেটা সম্পূর্ণভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দুই দেশ একমত হয়ে করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনভাবেই দেশের স্বার্থ ক্ষুন্ন করে কোন চুক্তি কখনো করেন নাই, ভবিষ্যতেও করবেন না।
মোহাম্মদ নাসিম ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর সরকার দিবসের কর্মসূচিও ঘোষণা করেন। এ কর্মসূচির মধ্যে রয়েছে এ দিন ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় ও দেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাতটায় বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
এ উপলক্ষে মেহেরপুরের মুিজবনগরে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দশটা পনের মিনিটে গার্ড অব অনার প্রদান এবং সাড়ে দশটায় জনসভা। এর আগে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে মুজিবনগর সরকার দিবস উদযাপন প্রস্তুত কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ