1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

আগামী নিবার্চনে পরাজয়ের ভীতি থেকেই বিএনপি ভারত বিরোধিতা করছে : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ৯৮ Time View

আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নিবার্চনে জনগণের ভোটে হেরে যাবার ভয় থেকেই বিএনপি ভারত বিরোধিতার পুরনো ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে।
ভারতের সাথে বন্ধুত্ব রেখেই সমস্যার সমাধান করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ভারতের সাথে বৈরিতা রেখে বাংলাদেশের ৭৫ পরবর্তী কোন সরকার সে দেশের কাছ থেকে কোন কিছুই আদায় করতে পারেনি।
ভারত বিরোধিতার রাজনীতি দেশের অনেক ক্ষতি করেছে এবং সেটার মাসুল এখন আমাদেরকে দিতে হচ্ছে উল্লেখ করে কাদের আরো বলেন, ‘আমরা সম্পর্ক ভালো রেখেই আমাদের ন্যায্য পাওনা আদায় করতে চাই। ভারত আমাদের ক্ষমতায় বসাবে না বাংলাদেশের জনগন চাইলেই আওয়ামী লীগ বার বার ক্ষমতায় আসবে।’
ওবায়দুল কাদের সোমবার দুপুরে জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়া মোরা এলাকায় বিআরটিএ ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন।
সেতুমন্ত্রী আরো বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বার্থ আদায়ের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সফরের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুমাত্রিক উচ্চতা পেয়েছে। এ সম্পর্কের মাধ্যমে ভারত বাংলাদেশের অমিমাংসিত সমস্যাগুলোরও সমাধান হবে।
এ সময় মন্ত্রী ঢাকা মাওয়া মহাসড়কের চলাচলরত যানবাহনের ফিটনেস এবং সার্টিফিকেট যাচাই বাছাই করেন। ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৩ টি মামলা এবং ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ