1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

কারখানা চালুর দাবিতে হাজারীবাগে শ্রমিকদের মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ১২৯ Time View

কারখানা খুলে দেয়া এবং গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে রাজধানীর হাজারীবাগ এলাকায় মিছিল করেছেন ট্যানারি শ্রমিকরা।

মিছিলে তারা চামড়া শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন। এতে কয়েকশ শ্রমিক অংশ নেন।
রোববার বেলা সাড়ে ১১টায় হাজারীবাগের ট্যানারি মোড়ে খণ্ড খণ্ড এসব মিছিল অনুষ্ঠিত হয়।

শনিবার পরিবেশ অধিদফতর কারখানাগুলোর সব ধরনের সেবা বন্ধ করে দেয়ায় মূলত কর্মহীন হয়ে পড়েন শ্রমিকরা। প্রতিদিনের মতো রোববার সকালেও তারা কর্মস্থলে যোগ দিতে এসে দেখেন অধিকাংশ কারখানাই বন্ধ। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা ছোট ছোট মিছিল বের করেন।

মিছিল থেকে শ্রমিকরা সাভারের ট্যানারি শিল্প শ্রমিকবান্ধব করার আগ পর্যন্ত হাজারীবাগের কারখানাগুলো চালুর দাবি জানান।

এ বিষয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক জাগো নিউজকে বলেন, ‘শ্রমিকরা কী করবে? তাদের কর্মপরিধি তো বন্ধ হয়ে যাচ্ছে। করার তো কিছুই নেই।’

তিনি বলেন, ‘মালিকরা এখন সুযোগ পেয়েছে। তারা শ্রমিকদের বেতন বন্ধ করে দেবে। এরই মধ্যে আজ অনেক শ্রমিক কর্মস্থলে যোগ দিতে পারেনি। শ্রমিকরা তো কাজে যোগ দিতে আসবেই।’

তিনি জানান, এখনো সাভারে সিইটিপি, ইটিপি, গ্যাস সংযোগসহ কিছুই স্থাপন করা হয়নি। শ্রমিকদের সন্তানেরা কোথায় পড়াশোনা করবে, কোথায় চিকিৎসা নেবে তার কিছুই করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ