1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

৩০ এপ্রিল পর্যন্ত হজ নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ৯১ Time View

চলতি বছর হজ গমনেচ্ছুদের নিবন্ধনের জন্য আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

রোববার রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে হাব মহাসচিব শেখ মোহাম্মদ আবদুল্লাহ এ দাবি জানান।

ধর্মমন্ত্রীর সাথে দু’একদিনের মধ্যে হাব নেতারা বৈঠকে বসবেন বলেও এ সময় তিনি জানান।

তিনি আরও জানান, অধিকাংশ এজেন্সির কাছে যাত্রীরা পাসপোর্ট ও টাকা জমা দেয়নি। তাই ৩০ এপ্রিল পর্যন্ত সময় না দিলে নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হবে না।

সোমবার ১০ এপ্রিল ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত হজ নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে। গত ২৯ মার্চ মন্ত্রণালয়ের (হজ-১) শাখার সিনিয়র সহকারী সচিব মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক জরুরি প্রজ্ঞাপনে এ সময় নির্ধারণের কথা জানানো হয়েছিল।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট প্রায় এক লাখ ২৮ হাজার নারী, পুরুষ ও শিশুর পবিত্র হজে যাওয়ার জন্য কোটা নির্ধারিত রয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ