1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

মোবাইল ফোনে ডেকে নিয়ে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ৯৭ Time View

ঢাকার ধামরাইয়ে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে জবেদা আক্তার (২০) নামে এক কলেজছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার সকালে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাড়পাইখা গ্রামে নিজ বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বাড়পাইখা গ্রামের জয়নাল মিয়ার মেয়ে এবং মানিকগঞ্জ দেলোয়ার হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী জবেদাকে গতকাল রাতে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেন। পরে রাতেই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।

এসময় তার একটি চোখ তুলে নিয়ে মরদেহ বাড়ির পাশে ভুট্টা খেতে রেখে পালিয়ে যায়। পরে সকালে স্থানীয়রা মরদেহ দেখে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কী কারণে ওই কলেজছাত্রীকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক।

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ