1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্ধকারে আলো ছড়াচ্ছে ‘টিম ওয়াহেদপুর’ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আলেকজান্দ্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ উদ্ধার এজবাস্টন টেস্ট / শান মাসুদ-বাবর আজমের লড়াইয়ের পর কোনোমতে ইনিংস হার এড়ালো পাকিস্তান গুরুত্বপূর্ণ ‘বাব আল-মানদেব’ প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনের হুতিরা রিজওয়ান-ইমামের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা, খতিয়ে দেখা হচ্ছে ব্যাংক হিসাব প্রতিটি ইউনিয়নে হবে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: আমিনুল হক গ্যাস সংকট আরও ৫-৭ দিনে স্বাভাবিক হতে পারে: প্রধানমন্ত্রী দেশে স্বর্ণের দামে বড় পতন

প্রেমিকাকে আড়াই কোটি রুপির গাড়ি দেয়া প্রেমিক গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ৮১ Time View

ভালোবাসার মানুষের জন্য কত কিনা করে মানুষ। ভারতের এক যুবক তেমনি প্রেমিকার জন্মদিনে উপহার হিসেবে দিতে আড়াই কোটি রুপি মূল্যের একটি অডি গাড়ি কিনেছেন।

কিন্তু প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে মুম্বাই বিমানবন্দর থেকে গত শুক্রবার সাগর থাক্কার (২৪) নামে ওই প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে, বিলাসবহুল ওই গাড়িটি যে সে ব্যক্তির নয়, ‘অডি আর৮’ নামের গাড়িটি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকে কেনা।

সাগর আলোচিত ওই গাড়িটি গত বছরের মে মাসে ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে থেকে কেনেন। তবে সাগর সম্পর্কে কিছুই জানতেন না কোহলি বলে দাবি পুলিশের।

এদিকে, পুলিশ জানিয়েছে ভারতের একটি কল সেন্টার থেকে অন্তত ৩০০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ লুটের পরিকল্পনাকারী হিসেবে সাগরকে গ্রেফতার করা হয়। এছাড়া প্রেমিকার জন্য কেনা গাড়িটিও আহমেদাবাদ থেকে জব্দ করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ