1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

আইপিইউ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের আস্থা অর্জন করেছে : স্পিকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ৯২ Time View

জাতীয় সংসদের স্পিকার ও ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনের সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ১৩৬তম আইপিইউ সম্মেলন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের আস্থা আর্জন করেছে।
বুধবার বিকেলে ৫ দিনব্যাপী আইপিইউ’র ১৩৬তম সম্মেলন শেষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বৈশ্বিক অসমতা দূরীকরণ, সবার জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ ও স্বাধীন কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করাসহ কয়েকটি প্রস্তাবনা গ্রহণ করে ঢাকা ঘোষণার মধ্যদিয়ে শেষ হয়েছে। আইপিইউ সভাপতি সাবের হোসেন চৌধুরী, মহাসচিব মার্টিন চুংগং, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ এ সময় উপস্থিত ছিলেন।
কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) সভাপতি শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাহসী ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে বিশ্বের মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছেন বলেই এতো বড় একটি অনুষ্ঠানের সফল আয়োজন সম্ভব হয়েছে। যে অনুষ্ঠানে বিশ্বের ১৩২টি দেশের ১ হাজার ৩৪৮জন আইপিইউ সদস্য অংশগ্রহণ করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্মেলন কেন্দ্রের পাশেই আইপিইউ মেলার আয়োজনের মাধ্যমে আমরা বাংলাদেশকে উপস্থাপন করতে পেরেছি। এটাও আইপিইউ সম্মেলন থেকে বাংলাদেশের একটি প্রাপ্তি।’ তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে ৫ দিনব্যাপী আইপিইউ সম্মেলনে আলোচনা হয়েছে।
তিনি বলেন, আইপিইউ সদস্য দেশের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শেখ হাসনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বিশ্ব নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশ শুধু উন্নয়নের রোল মডেলই নয়, বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রেরও মডেল।
আইপিইউ সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ সফলভাবে এই সম্মেলনের আয়োজন করে প্রমাণ করেছে বিশ্ব নেতৃবৃন্দেও সমন্বয়ে এধরনের বৃহৎ অনুষ্ঠান আয়োজনে বাংলাদেশ সক্ষম। তিনি বলেন, সহিংসতা ও অসমতা নিরসনে যেসব উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে এ জন্য আইপিইউ’র ইতিহাসে এই সম্মেলন একটি মাইলফলক হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ