1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

নয়া দিল্লিতে হিন্দিতে উদ্বোধন হবে বঙ্গবন্ধুর আত্মজীবনী

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৮৫ Time View

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হিন্দিতে অনূদিত আত্মজীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৮ এপ্রিল ঢাকা-নয়াদিল্লি দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ মোড়ক উন্মোচন হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগেই বাংলা থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি হিন্দিতে অনুবাদ করা হয়েছে। নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৭ এপ্রিল সকালে ঢাকা থেকে রওনা হবেন শেখ হাসিনা। দুপুর ১২টার দিকে দিল্লি পৌঁছবেন তিনি।

ভারতের ভারী শিল্প ও পাবলিক এন্টারপ্রাইজ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন ৫ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, আইনমন্ত্রী আনিসুল হক, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ