1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বিএসটিআইর অটো বিলিং সেবা চালু

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৯০ Time View

সেবাগ্রহীতাদের দ্রুত সেবা দিতে বিল ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে অটো বিলিং সেবা চালু করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. সাইফুল হাসিব এ সেবার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিএসটিআই পরিচালক (মান) আ ন ম আসাদুজ্জামান, পরিচালক (মেট্রোলজি) মো. আনোয়ার হোসেন মোল্লা, পরিচালক (পদার্থ) শামীম আরা বেগম, পরিচালক (সিএস) প্রকৌ. মো. ইসহাক আলী, পরিচালক (রসায়ন) তপতী সাহাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অটো বিলিং সেবা উদ্বোধনী অনুষ্ঠানে বিএসটিআই মহাপরিচালক বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিএসটিআই আরও এক ধাপ এগিয়ে গেল। অটো বিলিং সেবা চালু ফলে প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা আসবে।

তিনি বলেন, বর্তমানে বিএসটিআইর কর্মকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সেবাগ্রহীতাদের সেবা সহজীকরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন বিভাগে গ্রাহকসেবা প্রদান পদ্ধতিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এরই অংশ হিসেবে অটো বিলিং সেবা চালু করা হলো। এরফলে রশিদের মাধ্যমে ফি আদায়ের যেসব সমস্যা ছিল তা দূর হবে।

বিএসটিআইর পক্ষ থেকে জানানো হয়েছে, সেবাগ্রহীতাদের সুবিধার্থে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ক্যাশ কাউন্টারের জন্য একটি আধুনিক ও যুগপোযোগী সফটওয়্যার তৈরি করা হয়েছে। খুব শিগগিরই বিএসটিআই আঞ্চলিক অফিসসমূহেও এ সফটওয়্যারের মাধ্যমে অটো বিলিং সেবা চালু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ