1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্ধকারে আলো ছড়াচ্ছে ‘টিম ওয়াহেদপুর’ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আলেকজান্দ্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ উদ্ধার এজবাস্টন টেস্ট / শান মাসুদ-বাবর আজমের লড়াইয়ের পর কোনোমতে ইনিংস হার এড়ালো পাকিস্তান গুরুত্বপূর্ণ ‘বাব আল-মানদেব’ প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনের হুতিরা রিজওয়ান-ইমামের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা, খতিয়ে দেখা হচ্ছে ব্যাংক হিসাব প্রতিটি ইউনিয়নে হবে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: আমিনুল হক গ্যাস সংকট আরও ৫-৭ দিনে স্বাভাবিক হতে পারে: প্রধানমন্ত্রী দেশে স্বর্ণের দামে বড় পতন

অবরোধ প্রশ্নে পাল্টা হুমকি উ. কোরিয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১০১ Time View

উত্তর কোরিয়া হুঁশিয়ার করে বলেছে, পিয়ংইয়ংয়ের সর্বশেষ দফার অস্ত্র পরীক্ষা প্রশ্নে তাদের বিরুদ্ধে জাতিসংঘ অবরোধ জোরদার করলে তারাও পাল্টা এর জবাব দেবে।
উত্তর কোরিয়ার উস্কানিমূলক কর্মকান্ড বন্ধে চীন কোন পদক্ষেপ না নিলে পিয়ংইয়ংকে এককভাবে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন হুমকি দেয়ার পর তারা এ হুঁশিয়ারি দিয়েছে।
আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দেশ উত্তর কোরিয়া সাম্প্রতিক মাসগুলোতে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করেছে। একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে তারা বলছে, যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে পারমানবিক অস্ত্র দিয়ে হামলা চালানোর সক্ষমতা অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে পিয়ংইয়ং।
যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্লেষকরা জানান, উত্তর কোরিয়া নতুন করে আরেকটি পারমানবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গত দু’বছরে তারা পাঁচটি পারমানবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার অর্থনীতি আরো দূর্বল করে ফেলার চেষ্টায় মার্কিন অর্থ বিভাগ গত সপ্তাহে উত্তর কোরিয়ার ১১ জন ব্যবসায়ী প্রতিনিধি এবং একটি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ